বাংলাদেশ, জেলার সংবাদ

পাবনায় জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৫০

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে নভেম্বর ২০২৫ ১০:২৬:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জেলা জামায়াত ও জেলা বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত ১০টি মোটরসাইকেলে।

বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদীর সাহাপুর চর গড়গড়ি এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা জামায়াতের আমিরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ওই এলাকায় গণসংযোগ ও প্রচারণায় যান। এ সময় জেলা বিএনপির আহ্বায়কের সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

 

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা না গেলেও তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন