বাংলাদেশ, জেলার সংবাদ

পাবনায় নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লোকমান হোসেন (৫৫)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কামরুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। বুধবার সকালে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা লোকমান হোসেনের সঙ্গে তার প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কামরুল ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই লোকমান হোসেনের মৃত্যু হয়।

 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন