জেলার সংবাদ

পাবনায় পদ্মার চরে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মঞ্জু শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুড়িয়া কলাবাগান এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, জোতকাকুড়িয়া কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল বৃহস্পতিবার সকালেও ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আজ শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন চরে বালু উত্তোলনের পরিস্থিতি দেখতে গেলে পুনরায় সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ মারা যান।


পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে মঞ্জু শেখ নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আটকে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন