জেলার সংবাদ

পাবনায় বিডি ক্রিয়েশন কোম্পানির ইফতার খেয়ে অসুস্থ অর্ধ শতাধিক

পাবনা স্টাফ রিপোর্টার

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মার্চ ২০২৬ ১১:০১:০২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় ‘বিডি ক্রিয়েশন’ নামের একটি কোম্পানির ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ইফতারের পর হঠাৎ বিডি ক্রিয়েশন কোম্পানির ভেতর থেকে শ্রমিকদের চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনতে পান আশপাশের মানুষ। এরপর স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে অসুস্থ অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ২৫ থেকে ২৬ জন শ্রমিকের অসুস্থ হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে বিস্তারিত তথ্য জানার জন্য ইতোমধ্যে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন