জেলার সংবাদ

পাবনায় ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

স্টাফ রিপোর্টার, পাবনা

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পেট্রোলের দোকানসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি স্কুলের ভবনেরও আংশিক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার রাতে বাজারের একটি জেনারেটরের স্পার্কিং থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

 

আগুনে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার একটি পেট্রোলের দোকান, আয়নাল বিশ্বাস ও আবুল হোসেনের দুটি ওষুধের দোকান এবং অন্য একজনের একটি ভূষিমালের দোকান পুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আগুনের লেলিহান শিখায় পাশের 'মাতৃছায়া ক্যাডেট স্কুল'-এর দ্বিতীয় তলাও ক্ষতিগ্রস্ত হয়।

 

খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

 

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানগুলোর মালামাল পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন