বাংলাদেশ, জেলার সংবাদ

পাবিপ্রবি'র উপাচার্যর দুর্নীতি তদন্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ২রা মার্চ ২০২২ ০৯:১৩:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবৈধ নিয়োগ বাতিল, উপাচার্যের অনিয়ম-দুর্নীতির তদন্তসহ সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ ও উপাচার্য ড. রোস্তম আলীর কুশপুত্তলিকা দাহ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে।

এসময় শিক্ষার্থীরা বলেন, গত চার বছরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রোস্তম আলী ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। নিজে নিয়োগ বোর্ডের সভাপতি হয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে নিজের ভাতিজি কানিজ ফাতেমা, ভাগিনা হাসিবুর রহমান, ভাইয়ের ভায়রার ছেলে মীর রমজানসহ কয়েকজন আত্মীয়কে নিয়োগ দিয়েছেন। এসব অবৈধ নিয়োগ বাতিলসহ গণনিয়োগ বন্ধের দাবি জানান তারা।

এছাড়াও উন্নয়ন প্রকল্পের কমিশন, ভুয়া ভাউচার করে টাকা লোপাট, বইক্রয়ে হরিলুটসহ উপাচার্যের নানা অপকর্মের অভিযোগ এনে তার তদন্ত দাবি করেন শিক্ষার্থীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সেশনজট মারাত্মক আকার ধারন করেছে উল্লেখ করে সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবি করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন।

আরও পড়ুন