বাংলাদেশ, জেলার সংবাদ

পাম্প গুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে, সংকট হওয়ার কথা নয়: চট্রগ্রামে নৌ পরিবহন মন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই এপ্রিল ২০২৬ ০১:২৩:০৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, পেট্রোল পাম্প গুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে, সংকট হওয়ার কথা নয় বলে বলেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন উপদেষ্টা শেখ রবিউল আলম।

আজ (১৮ এপ্রিল) শনিবার সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২৮তম ব্যাচের রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানী সরবরাহ করা হয়েছে, তাই সংকটের কোনো যৌক্তিক কারণ নেই। এই সংকট সৃষ্টির পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে এবং সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় সব ধরনের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে।

 

বিদেশে অবস্থানরত নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী জানান, হরমুজ প্রণালি থেকে ফিরে যাওয়া জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র ৩৫ জন নাবিক বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরে আসবেন বলেও তিনি গণমাধ্যমকে আশ্বস্ত করেন।

 

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নাবিকরা বিশ্বমঞ্চে দেশের সম্পদ হিসেবে প্রতিনিধিত্ব করবেন। শুধুমাত্র সার্টিফিকেটধারী তাত্ত্বিক শিক্ষা অনেক ক্ষেত্রে বেকারত্ব তৈরি করছে উল্লেখ করে তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা ও গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

 

সমুদ্রগামী জাহাজে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে এবং এই খাতকে আরও দক্ষ ও প্রসারিত করতে সংশ্লিষ্টদের সাথে আলোচনার প্রতিশ্রুতি দেন তিনি। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের এই ব্যাচে এবার মোট দুই’শ জন প্রশিক্ষণার্থী সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

 

 

আরও পড়ুন