আন্তর্জাতিক

পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব ইরানের, যুক্তরাষ্ট্রের দাবি ২০ বছর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার অংশ হিসেবে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে।

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ২০ বছরের স্থগিতাদেশ দাবি করার পর ইরানের পক্ষ থেকে এই প্রস্তাব আসে। তবে ইরান ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন এই পাঁচ বছরের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

 

প্রতিবেদনটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব না হলেও নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে যে, পারমাণবিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে দুই দেশ একে অপরের কাছে প্রস্তাব বিনিময় করেছে। তবে চুক্তির মেয়াদের প্রশ্নে দেশ দুটির অবস্থান এখনো অনেক দূরে। 

 

কর্মকর্তাদের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ শুরু করলেও এই আলোচনা একটি শান্তি চুক্তির পথ প্রশস্ত হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন