আন্তর্জাতিক

পারমাণবিক বাহিনী গড়ে তুলবেন কিম জং উন!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তাঁর দেশের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। একইসঙ্গে ১০ হাজার টন ওজনের নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার (২৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, নামপো বন্দর নগরীতে ‘চোয়ে হিয়ন’ নামের ৫ হাজার টন শ্রেণির একটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিম এসব কথা বলেন।

তিনি জানান, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী নির্ভুলভাবে এগিয়ে চলছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ, কারণ এটি তাঁদের রাষ্ট্রের পারমাণবিক শক্তিকে বহুমুখী ও কার্যকর অভিযানের জন্য প্রস্তুত রাখতে সক্ষম করবে।

 

উত্তর কোরিয়া এর আগে দাবি করেছিল যে ‘চোয়ে হিয়ন’ যুদ্ধজাহাজটি তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত। গত এপ্রিলে কিম নিজেই জাহাজটি থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছিলেন। কিম জানান, ‘চোয়ে হিয়ন’-এর পর খুব শিগগিরই ‘কাং কোন’ নামের আরেকটি ডেস্ট্রয়ারকে কার্যক্রমে যুক্ত করা হবে এবং এরপর পর্যায়ক্রমে ১০ হাজার টন শ্রেণির কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণ ও মোতায়েন করা হবে। 

 

তিনি আরও বলেন, উত্তর কোরিয়া প্রতি বছর ‘চোয়ে হিয়ন’-এর চেয়ে উন্নত শ্রেণির অন্তত দুটি যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্য নিয়েছে, যার মধ্যে একটি হবে ১০ হাজার টনের ক্রুজার। ১০ হাজার টন শ্রেণির এই যুদ্ধজাহাজের আকার যুক্তরাষ্ট্রের ‘আর্লেই বার্ক’ শ্রেণির ডেস্ট্রয়ার কিংবা দক্ষিণ কোরিয়ার ‘সেজং দ্য গ্রেট’ শ্রেণির যুদ্ধজাহাজের সমপর্যায়ের, যা সাধারণত ১৫০ থেকে ১৭০ মিটার দীর্ঘ হয় এবং ওজনে কয়েক হাজার গাড়ির সমান। বর্তমানে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর ৫ হাজার টনের বেশি ওজনের ১০টিরও বেশি যুদ্ধজাহাজ থাকলেও উত্তর কোরিয়ার রয়েছে মাত্র দুটি।

 

সূত্র: জিও নিউজ

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন