আন্তর্জাতিক

পারমাণবিক স্থাপনায় হামলার পর ফুঁসছে ইরান, কড়া হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান সবসময়ই বলে আসছে যে, তারা যেকোনো হামলার 'সমপরিমাণ প্রতিশোধ' নিয়ে থাকে। এর অর্থ হলো, যদি ইরানের কোনো পানি স্থাপনা বা পানি শোধনাগারে হামলা চালানো হয়, তবে তারাও অপর পক্ষের ঠিক একই ধরনের স্থাপনায় পাল্টা হামলা চালাবে।

সাধারণত এই পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয় ইসরায়েল অথবা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন স্থাপনা। ইরানের ধারণা, বর্তমান যুদ্ধে উপসাগরীয় দেশগুলো আমেরিকা ও ইসরায়েলের পক্ষ নিয়েছে। কারণ, তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ওই দেশগুলো মার্কিন সেনাদের তাদের আকাশ, স্থল ও জলসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে।

 

দেশের পারমাণবিক স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প কারখানায় সাম্প্রতিক হামলার পর, আজ রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি অত্যন্ত কড়া বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে যে, এসব হামলার উপযুক্ত এবং সমপরিমাণ প্রতিশোধ নেওয়া হবে।

 

এমনকি, প্রতিশোধমূলক এই চরম শাস্তির বিষয়ে ওই অঞ্চলের কিছু সুনির্দিষ্ট স্থাপনার আশপাশে বসবাসকারী সাধারণ নাগরিকদেরও সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন