ফুটবল

পারেদেসের লাল কার্ড বাতিল করল ফিফা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে হারের পর মাঠে অনাকাঙ্ক্ষিত এক হাতাহাতির ঘটনা ঘটে। তবে এই ঘটনার জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে কোনো লাল কার্ড দেখানো হয়নি বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি শেষ বাঁশি বাজানোর পরপরই স্প্যানিশ ডিফেন্ডার এরিক গারসিয়ার গলা চেপে ধরে তাঁকে মাটিতে ফেলে দেন পারেদেস। এরপর স্পেনের আরেক মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। শুরুতে ফিফার অফিশিয়াল ম্যাচ ট্র্যাকারে পারেদেসকে লাল কার্ড দেখানো হলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয় এবং তাঁর নামের পাশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তালিকাভুক্ত করা হয়নি। তবে লাল কার্ড না পেলেও এই সহিংস আচরণের জন্য পারেদেসকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এ ছাড়া ম্যাচ শেষে উদযাপনের সময় স্পেনের অধিনায়ক রদ্রিকে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনার ঘুষি মারা এবং স্প্যানিশ খেলোয়াড় দানি ওলমোকে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার মারধরের ভিডিও সামনে এসেছে। ফাইনাল শেষের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তদন্তের জন্য সোমবার একজন কৌঁসুলি নিয়োগের ঘোষণা দিয়েছে ফিফা। তদন্ত শেষে জড়িত খেলোয়াড়, কর্মকর্তা ও অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারবেন এই কৌঁসুলি।

 

সূত্র: ইয়াহু স্পোর্টস

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন