বিবিধ, প্রবাস

পাসপোর্ট দেখিয়ে ভোট দিতে চান সৌদি প্রবাসী বাংলাদেশিরা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২০শে নভেম্বর ২০২৫ ০৭:৩০:২১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার সৌদি আরবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে।

বৈধ-অবৈধ মিলে প্রায় ৪০ লাখ বাংলাদেশি বসবাস করেন এই দেশটিতে। সিংহভাগ রেমিট্যান্স এই দেশ থেকেই বাংলাদেশে পাঠানো হয়। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রবাসীদের আগ্রহের কোনো কমতি নেই। 

 

তবে এবার প্রবাসীদের প্রধান দাবি, যে দলই ক্ষমতায় আসুক, তাদের হয়রানির যেন অবসান ঘটানো হয়। বিভিন্ন এমপি, মন্ত্রী ও আমলারা প্রতিশ্রুতির বাণী শোনালেও তার বাস্তবায়ন হয় না বলে অভিযোগ তাদের। বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির কাছে তাদের প্রত্যাশা এবার একটু বেশি। তাই আগামী জাতীয় সংসদে প্রবাসীদের দুঃখ-দুর্দশা তুলে ধরতে পারে, এমন প্রতিনিধি চান প্রবাসীরা। 

 

এরমধ্যেই বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা মতো এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটদানের আওতায় আনা হচ্ছে। তবে প্রবাসীদের দাবি, শুধু রেজিস্ট্রেশনে আটকে না থেকে পাসপোর্ট প্রদর্শন করেই যেন তারা এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। তারা মনে করেন, আগামী নির্বাচনে বিজয়ীরা আন্তরিক হলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন