খেলাধুলা, ক্রিকেট

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে তারা নারী বিপিএল আয়োজন নিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এক বিবৃতিতে বিসিবি জানায়, নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টি-এর উদ্বোধনী আসর এখন ১০-২১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকায় অনুষ্ঠিত হবে। তিন দলের এই টুর্নামেন্টটি এর আগে ৪-১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

বিবৃতিতে আরও জানা যায়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায়, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক এবং প্রধান অংশীদারদের সাথে আলোচনার পর বিসিবি টুর্নামেন্টটি জুলাই মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে দলগুলো স্কোয়াড গঠন, আন্তর্জাতিক খেলোয়াড় নিয়োগ এবং পরিচালনগত পরিকল্পনাসহ প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পায়।

 

এদিকে এপ্রিল থেকে সরিয়ে বিপিএল জুলাইয়ে হওয়ার বিষয়টি ক্রিকবাজের এক প্রতিবেদনেও উঠে এসেছে। নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত হয়েছিল। রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। এছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছিল রংপুর রাইডার্সও।

 

বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজিতে আইকন হিসেবে রাখা হয়েছিল জাতীয় দলের তিন ক্রিকেটারকে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন