বাংলাদেশ, জেলার সংবাদ

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও তার ভাতিজা আহত

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও তাঁর ভাতিজা গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ধানের শীষের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির এবং তাঁর ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।

 

আহতদের ভাষ্যমতে, রাত সাড়ে ১১টার দিকে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে দু’জনেরই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনায় পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন