বাংলাদেশ, জেলার সংবাদ

পিরোজপুরে হত্যা ও নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের ইন্দুরকানীতে হত্যা ও নাশকতার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ হাওলাদার ওরফে আজিজ মিনিস্টারকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুর থেকে পাঠানো প্রতিনিধির তথ্যের ভিত্তিতে এই খবর জানা গেছে।

 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল আজিজের বিরুদ্ধে হত্যাসহ নাশকতার একাধিক মামলা রয়েছে। তিনি এসব মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। সোমবার দুপুরে গ্রেপ্তারের পরপরই আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ হাওলাদার ইন্দুরকানী উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত সময়ে তিনি ওই উপজেলার রাজনীতিতে একজন অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন