বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

পিরোজপুরে হোম কোয়ারেন্টাইনে ৩৬৫, শেষ হয়েছে ১২৫ জনের 

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ১১:৪৫:২০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এখন পর্যন্ত পিরোজপুরের ৭টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৬৫ জন প্রবাসী। এছাড়া কোয়ারেন্টাইন শেষ হয়েছে ১২৫ জনের।

তবে প্রাতিষ্ঠানিকভাবে কোন প্রবাসী কোয়ারেন্টাইনে নাই। এছাড়া আইসোলেশন ইউনিটেও ভর্তি নাই কোন ব্যক্তি। দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগীর শনাক্ত হলেও, পিরোজপুরে এখন পর্যন্ত কেউ শনাক্ত হয়নি।

সামাজিক দূরত্ব নিশ্চিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধের দোকান বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে রাস্তাঘাট ও বাজারে লোকজনের সমাগম অনেকটাই কমেছে।পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারির কারণে শহর এলাকায় লোকজন কোথাও জড়ো হচ্ছে না। 

আরও পড়ুন