বাংলাদেশ, জেলার সংবাদ

পিরোজপুরে ৫ লাখ টাকার রেণু জব্দ, ৭ জেলের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধভাবে পাচারকালে ৫ লাখ টাকা মূল্যের ১৩ মণ ওজনের ২ লাখ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেণু জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় রেণু পাচারের অভিযোগে আটক সাতজনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ মে) দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযানকে অনুসরণ করে নেছারাবাদ কোস্টগার্ডের একটি দল। পরে শনিবার দিবাগত গভীর রাতে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নৌযানটি আটক করা হয়। এ সময় ওই নৌযান থেকে আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ১৩ মণ ওজনের ২ লাখ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেণু জব্দ করা হয়।

 

এ ঘটনায় রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক সাতজনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- দাকোপা গ্রামের রেজওয়ান (৩৮) ও রেদওয়ান (২৮), পাইকগাছার দেলোটি গ্রামের মুস্তাঈন (৩৫), দাকোপার গড়খালী বটবুনিয়া গ্রামের জাকির গাজী (৪১), গড়খালী গ্রামের সিরাজ সরদার (৫৮), পাইকপাড়া দেলোটি গ্রামের তুহিন শেখ (২৬) এবং একই এলাকার পলাশ (৪০)।

 

নেছারাবাদ কোস্টগার্ডের পেটি অফিসার শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেণুপোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন