বাংলাদেশ, জেলার সংবাদ

পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সেউতিবাড়ীয়া গ্রাম থেকে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে জিয়ানগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর থেকে এই বিটুমিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

জানা গেছে, বিটুমিনগুলো প্রায় এক মাস ধরে বাদল হাওলাদারের বাড়িতে সংরক্ষিত ছিল। তবে বাড়ির মালিক বাদল হাওলাদার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তার বাড়িতে কারা এই বিটুমিন রেখেছে সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।

 

এর আগে গত ৪ এপ্রিল জিয়ানগর বাজারের ব্যবসায়ী ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছিল পুলিশ। ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের একটি চুরির মামলার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ ও ট্রাক চালকের তথ্যের ভিত্তিতে সেই অভিযান চালানো হয়েছিল। বর্তমানের উদ্ধার হওয়া ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওলাদারের কি না তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হলেও তিনি বিষয়টি অস্বীকার করেছেন।

 

জিয়ানগর থানার দায়িত্বপ্রাপ্ত এসআই সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে উদ্ধারকৃত বিটুমিনগুলোর কোনো প্রকৃত মালিক পাওয়া যায়নি। জব্দকৃত মালামাল থানায় রাখা হয়েছে এবং আইনি যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে তা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঝালকাঠি সদর, রাজাপুর, বরগুনার বেতাগী এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বিটুমিন চুরির বেশ কয়েকটি মামলা হয়েছে। ওই সব মামলার বাদীরা উদ্ধারকৃত এই বিটুমিনগুলোর মালিকানা দাবি করছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন