জেলার সংবাদ

পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে এক নারীর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুর পৌর শহরে এক নারীর নাকে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) প্রয়োগ করে কৌশলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম হোসনে আরা (৫৫)। তিনি পিরোজপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

ভুক্তভোগী হোসনে আরা জানান, শনিবার দুপুরে তিনি সাগর স্টোরের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয়ের দুজন ব্যক্তি এসে তাঁর সঙ্গে কথা বলা শুরু করে। একপর্যায়ে কথার ছলে বিভ্রান্ত করে তারা ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে তাঁকে সাময়িকভাবে অচেতন করে ফেলে। এরপর তাঁর কাছে থাকা নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে তারা দ্রুত সটকে পড়ে। ঘটনার বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরে হোসনে আরা বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।

 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রয়োজনীয় তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন