বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

পুঠিয়া পৌর মেয়র বিরুদ্ধে নার্সের ধর্ষণ মামলা 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১২ই এপ্রিল ২০২১ ০৭:২৯:২২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিয়ের প্রলোভনে টানা দুই বছর ধর্ষণের অভিযোগে পুঠিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে এক সিনিয়র নার্স মামলা দায়ের করেছেন।

ওই নার্স ঢাকার জাতীয় নাক কান গলা  ইন্সটিটিউটে কর্মরত রয়েছেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালে দুর্গাপুর থানার বাসিন্দা ওই নার্স পুঠিয়ার একটি ক্লিনিকে কাজ করতেন। সে সময় মামুন তাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে।

এরপর তিনি প্রায়ই তাকে ধর্ষণ করতেন। সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য মামুনকে চাপ দিলে তিনি তাকে এড়িয়ে যেতে থাকেন।

রোববার দুপুরে বিয়ের দাবিতে মেয়েটি মামুনের পুঠিয়া সদরের চেম্বারে উপস্থিত হয়। এসময় নার্সকে নির্যাতন করে বের করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে থানায় তিনি মামলা করেন।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী জানান, মেয়েটি নিজেই বাদী হয়ে এজাহার দিয়েছেন। ধর্ষণের বর্ণনা দিয়েছেন। পরে থানায় তার এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন