আন্তর্জাতিক

পুরো লেবাননকে পুড়িয়ে ফেলা উচিত: ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর চার সেনা নিহত হওয়ার পর লেবানন নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি মন্তব্য করেছেন যে, ‘পুরো লেবানন পুড়িয়ে ফেলা উচিত।’

শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে বেন-গভির বলেন, আমেরিকানদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, ইসরায়েলকে অবশ্যই পুরো বিশ্বের কাছে এটি পরিষ্কার করে দিতে হবে যে, আমাদের সন্তানদের রক্ত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো দর কষাকষি হতে পারে না। এই পরিস্থিতি মোকাবিলায় পুরো লেবানন পুড়িয়ে ফেলা উচিত।

 

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর হামলায় তাদের চার সেনা সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনার পরপরই বেন-গভির এই কড়া প্রতিক্রিয়া জানালেন।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন