আন্তর্জাতিক

পুলিশ কানে কানে বলেছে, ‘মোদি সরকারকে হটান': রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভের সময় আটক হওয়ার মুহূর্তে এক অভাবনীয় অভিজ্ঞতার কথা জানালেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, আটকের সময় খোদ পুলিশ কর্মীরাই তার কানে কানে ফিসফিস করে বলেছেন, ‘এই সরকারকে সরান।’

বুধবার (২২ জুলাই) দেশের শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর দাবি করেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।

 

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনের বাইরে হঠাৎ করেই অবস্থান ধর্মঘট শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারা। তাদের এই আকস্মিক বিক্ষোভে হতবাক হয়ে যান নিরাপত্তাকর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের হস্তক্ষেপেও রাহুল গান্ধী বিক্ষোভের জায়গা ছাড়তে রাজি না হওয়ায় শেষপর্যন্ত দিল্লি পুলিশ তাকে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয় এবং আটক করে।

 

এই হট্টগোলের মাঝেই পুলিশ কর্মীরা মোদী সরকারের প্রতি তাদের ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছেন বলে দাবি রাহুলের।

 

রাহুল গান্ধী বলেন, পুলিশ আমাকে টেনে নিয়ে যাওয়ার সময় কানে কানে ফিসফিস করে বলছিল, 'এই সরকারকে সরান। আমি রাজস্থান থেকে এসেছি, আমি হরিয়ানা থেকে এসেছি। আমরা শুধু ইউনিফর্ম পরে আছি মাত্র'।

বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, তাদের (পুলিশের) ওপরের নির্দেশ মানতে হয়, তাই তারা সেই দায়িত্ব পালন করছে। কিন্তু দেশে যা ঘটছে, তাতে পুলিশও খুশি নয়। তারা জানে যে একটি অপরাধ সংঘটিত হচ্ছে। এই ভুক্তভোগী শিক্ষার্থীদের মাঝে তারা নিজেদের সন্তানদেরই দেখতে পায়।

 

রাহুল দাবি করেন, গত এক দশকে ১৫২টি প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কারও সাজা হয়নি। এই ইস্যুতে জোর দিয়ে তিনি বলেন, এর মানে হলো প্রতি মাসে গড়ে একটি করে প্রশ্নফাঁস হয়েছে, এটি ভারতের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, যা ছিল আমাদের সবচেয়ে বড় সম্পদ।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন