জাতীয়

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেশনিং পদ্ধতিতে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানায়, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ আগের তুলনায় বাড়ানো হয়েছে। এতদিন চাহিদার তুলনায় ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

 

বিপিসির নির্দেশনা অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয় বরাদ্দের ওপর এই নতুন নিয়ম কার্যকর হবে। প্রতিটি ফিলিং স্টেশনের জন্য নির্ধারিত চার্ট অনুযায়ী এখন থেকে ১৫ শতাংশ হ্রাসকৃত হারে জ্বালানি সরবরাহ করা হবে। এই বরাদ্দ নিশ্চিত করতে বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

উল্লেখ্য, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে গত রবিবার থেকে সরকারি নির্দেশে সারাদেশে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়। তবে রেশনিংয়ের খবরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। জনমনে স্বস্তি ফেরাতে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে, দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে এবং আতঙ্কের কোনো কারণ নেই। মূলত সরবরাহ চেইন স্থিতিশীল রাখতেই বিপিসি এই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন