আন্তর্জাতিক, অন্যান্য

পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৫, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পেরুর মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে ঐতিহাসিক স্থাপনাসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চুপাকা শহরের কাছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।


স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকা জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোঙ্গোস বাজো জেলা। সেখানেই পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।


ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরুরি সেবা দল মোতায়েন করা হয়েছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন