বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে দুটি গোলে অবদান রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসে।
শনিবার মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত এই ম্যাচে ১৮ মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করে নতুন এই ইতিহাস গড়েন তিনি।
ম্যাচের প্রথমার্ধে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। এরপর ৪৮তম মিনিটে ওলিসের পাস থেকে গোল করে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। পরবর্তীতে ৬৬তম মিনিটে এমবাপের দ্বিতীয় গোলেও অ্যাসিস্ট করেন ২৪ বছর বয়সী এই ফরাসি তারকা।
এই দুটি অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে ওলিসের মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়াল সাতটিতে, যা বিশ্বকাপের এক আসরে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। এর আগে ১৯৭০ সালের বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করে এই রেকর্ডটি গড়েছিলেন পেলে। শনিবার এমবাপ্পেকে দিয়ে প্রথম গোলটি করানোর মাধ্যমে পেলেকে স্পর্শ করেন ওলিসে এবং দ্বিতীয়টিতে অবদান রেখে তাকে ছাড়িয়ে যান। তবে ১০ গোলের এই পাগলাটে ম্যাচে শেষ পর্যন্ত ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করেছে ইংল্যান্ড।
ডিবিসি/আরএসএল