জাতীয়, জেলার সংবাদ, ক্যারিয়ার, শিক্ষা

প্যানেল তৈরি করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবি

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩রা মার্চ ২০২০ ০৮:৫৬:৫০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেধা তালিকার ভিত্তিতে প্যানেল তৈরি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানান তারা।

সারাদেশ থেকে আগত কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়ের চাকরি প্রত্যাশীরা অবস্থান কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা বলেন, ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার চাকরিপ্রার্থীকে প্যানেল করে নিয়োগ দিলে শিক্ষক নিয়োগে গতি আসবে।এছাড়াও বিরাট সংখ্যক শিক্ষিত তরুণের বেকারত্ব দূর হবে বলেও জানান তারা।

আরও পড়ুন