বাংলাদেশ, জেলার সংবাদ

ঠাকুরগাঁওয়ে প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা মামুন গ্রেফতার

ঠাকুরগাও প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুরে অবস্থিত মামুনের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে রাণীশংকৈল উপজেলা পরিষদের পিআইও কার্যালয় খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুন তার নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে মারধরের ঘটনায় রূপ নেয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিস সহকারী আহত হন।

 

এই ঘটনার প্রেক্ষিতে পিআইও নূরনবী ইসলাম বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয় যে, দাপ্তরিক কাজ চলাকালে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালান।

 

ওসি আমানুল্লাহ আল বারি জানান, দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত মোট দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন