আন্তর্জাতিক

প্রতিশোধ নিতে মার্কিন-ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা জুন ২০২৬ ০৭:৩২:৪০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানি মালবাহী জাহাজ ‘লিয়ান স্টার’-এর ওপর মার্কিন বাহিনীর আগ্রাসী ও বিশ্বাসঘাতকতামূলক হামলার প্রতিক্রিয়া হিসেবে পাল্টা অভিযান চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২ জুন) আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, এই পাল্টা অভিযানে ‘এমএসসি সারিস্কা’ নামের একটি জাহাজকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, পানামার পতাকাবাহী এমএসসি সারিস্কা জাহাজটি ইরাকের জলসীমার নিকটবর্তী এলাকায় লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

 

বিবৃতিতে ইরানের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার মার্কিন একটি বিমান আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইরানের বাণিজ্যিক জাহাজ ‘লিয়ান স্টার’-এর ইঞ্জিন কক্ষে এজিএম-১১৪ হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে জাহাজটি অচল হয়ে পড়ে। তেহরান এই ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সামুদ্রিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে।

 

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি পদক্ষেপ ওমান সাগর ও পারস্য উপসাগর অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতির মধ্যে আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, এই অঞ্চলে মার্কিন বাহিনীর যেকোনো নতুন আগ্রাসনের জবাব দৃঢ় ও নির্ণায়কভাবে দেওয়া হবে। আইআরজিসির দাবি, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং বিদেশি সামরিক বাহিনীর যেকোনো ধরনের হস্তক্ষেপের জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে।

 

সূত্র: প্রেস টিভি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন