জাতীয়

প্রথমবারের মতো বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি। তাঁর নির্ধারিত সূচি অনুযায়ী, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোর এলাকা, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরনদীর তীরে তিনি বৃক্ষরোপণ করবেন।

 

এসব কর্মসূচির পাশাপাশি বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ শেষে এদিন সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন