শিক্ষা

প্রথমবারের মতো শাবিপ্রবিতে জিয়া পরিষদের কমিটি অনুমোদন

শাবিপ্রবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১১ই সেপ্টেম্বর ২০২৩ ০৪:২৮:০০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো জিয়া পরিষদের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমানকে মনোনয়ন করা হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের সুপারিশক্রমে কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়। এই কমিটিকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ মোরাদ ও অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ পিএমই বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও মহিলা বিষয়ক সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া হক।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, এফইটি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, গণিত বিভাগের অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, অধ্যাপক ড. নাজনীন আখতার, অধ্যাপক ড. মোহাম্মদ এছহাক মিয়া, সিইই বিভাগের অধ্যাপক ড. মিছবাহ উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এসএম খুরশিদ আলম ও পিএসএস বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। 

জিয়া পরিষদের শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন ডিবিসি নিউজকে বলেন, এটি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে এমন পেশাজীবীদের একটি সংগঠন। এখানে লেখনী, বিভিন্ন প্রকাশনা, সেমিনার এবং সিম্পোজিয়ামের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চা করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা এই আদর্শে বিশ্বাসী তাদেরকে এই সংগঠনে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাবো এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠনের একটি প্রয়াস থাকবে৷ 


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন