খেলাধুলা, ক্রিকেট

প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো সভায় অংশ নেন তামিম ইকবাল। সেখানে তাঁকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো ও উন্নয়ন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এত দিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বণ্টিত হতো। এবার সেই তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত পালাক্রম অনুযায়ী ভবিষ্যতে আফগানিস্তান থেকেও এসিসির সভাপতি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হলো।

 

সভায় সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি। পাশাপাশি ২০২৬–২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইনের প্রতিনিধিদের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়েছে।

 

এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, এশিয়ায় ক্রিকেট কেবল একটি খেলা নয়; এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে একসূত্রে যুক্ত করার শক্তিশালী মাধ্যম। বার্ষিক সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্তগুলো এশিয়ার ক্রিকেটকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন