নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডে মুখ দেখা গেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা মহেশ বাবুর মেয়ে সিতারার। সদ্য মডেলিংয়ের কাজ শুরু করা সিতারা তার প্রথম কাজের জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। তবে এই টাকার পুরোটাই তিনি দান করেছেন স্বেচ্ছাসেবী সংস্থাকে।
ভবিষ্যতে বাবার মতো সিনেমায় কাজ করার ইচ্ছে সিতারার। সেই মোতাবেক কাজও শুরু করেছেন এই তারকা কন্যা। মাত্র ১১ বছর বয়সেই নাম লিখিয়েছেন মডেলিংয়ে। নিজের প্রথম কাজে একটি নামী গয়নার ব্র্যান্ডের প্রচার-মুখ হয়েছেন সিতারা।
নিজের এই প্রথম কাজের জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। যার পুরোটাই তিনি দান করেছেন স্বেচ্ছাসেবী সংস্থাকে। এই টাকা খরচ হবে সমাজের দুঃস্থ মানুষদের কল্যাণে।
সিতারাই প্রথম, যাকে মাত্র ১১ বছর বয়সে দেখা গেছে ওই বিলবোর্ডে। মেয়ের ছবি পোস্ট করে গর্বিত বাবা মহেশ লেখেন, ‘তুমি টাইমস স্কয়ারের ঔজ্জ্বল্য বাড়িয়েছ। এই ভাবেই নিজের দীপ্তি ছড়াতে থাকো।’ মেয়ের সাফল্যে খুশি মা নম্রতাও।