রাজনীতি

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে এনসিপির আমন্ত্রণ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে আখতার হোসেন নিশ্চিত করেন, মন্ত্রী অত্যন্ত সানন্দে তাদের এই দাওয়াত গ্রহণ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এনসিপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’। এই স্লোগানকে ধারণ করেই মূলত ধানমন্ডি আবাহনী মাঠে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, যার মধ্য দিয়ে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন এনসিপির এই শীর্ষ নেতা।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন