খেলাধুলা, ফুটবল

প্রথম ম্যাচ থেকেই সেরা অস্ত্রকে নিয়ে খেলবে আর্জেন্টিনা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বড় এক স্বস্তির খবর পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত।

ম্যাচের একদিন আগে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ডান হাতের অনামিকা আঙুলে চিড় ধরায় মার্তিনেজকে নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়ে কোচ জানান যে তিনি ভালো আছেন এবং আলজেরিয়ার বিপক্ষে তার খেলার সম্ভাবনাই প্রবল।

 

মার্তিনেজের পাশাপাশি চোট কাটিয়ে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর অনুশীলনে ফেরার ইঙ্গিতও দিয়েছেন স্কালোনি। বাম পায়ের কাফ মাংসপেশির চোট থেকে সেরে ওঠা এই ডিফেন্ডার সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন বলে কোচ আশা প্রকাশ করেছেন। 

 

তবে দলে চোটের আর কোনো নতুন সমস্যা না থাকলেও, ম্যাচের একদিন আগে রণকৌশলগত কারণেই শুরুর একাদশ ঘোষণা করেননি আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তিনি জানান, সন্ধ্যার অনুশীলনের পরই খেলোয়াড়দের চূড়ান্ত একাদশ জানিয়ে দেওয়া হবে।

 

বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে বাড়তি কোনো চাপ নিতে নারাজ স্কালোনি। আগের বিশ্বকাপের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, প্রথম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটিই সবকিছু নির্ধারণ করে না। 

 

বিশ্বকাপে তথাকথিত ছোট দল বলে কিছু নেই উল্লেখ করে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের চমকপ্রদ ড্রয়ের উদাহরণ টানেন তিনি। আলজেরিয়াকে বেশ শক্তিশালী ও উচ্চমানের ফুটবলার সমৃদ্ধ দল হিসেবে সমীহ করছেন আর্জেন্টাইন কোচ। কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা।

 

ডিবিস/টিবিএ

আরও পড়ুন