প্রধানমন্ত্রীর দপ্তরে উপ-প্রেস সচিব হিসেবে নতুন তিনজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান ( হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা এবং মো. জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপ-প্রেস সচিব হিসেবে তারা গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে এই দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনগুলোতে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগপ্রাপ্তদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সব ধরনের কর্ম-সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করে তবেই নতুন পদে যোগ দিতে হবে। নিজ নিজ যোগদানের তারিখ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে এই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে। এছাড়া, নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর