বাংলাদেশ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ বুধবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

আন্তরিকতাপূর্ণ এই সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান সামরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

 

বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘকালীন ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং আগামী দিনে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন