বাংলাদেশ, অপরাধ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ 'লাল টেলিফোন' সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম চোরাই তামার তার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।


গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- রঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রঞ্জন চন্দ্র আউটসোর্সিং কর্মী হিসেবে সচিবালয়ে কর্মরত ছিলেন। পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণ কাজের সুবাদে সচিবালয়ের অভ্যন্তরীণ নানা জায়গায় তার যাতায়াত ছিল। সেই সুযোগেই তিনি প্রধানমন্ত্রীর লাল টেলিফোন লাইনের তার চুরির ঘটনাটি ঘটান।


সিটিটিসি জানায়, তার চুরির পর রঞ্জন চন্দ্র তা রেজাকুল ইসলাম নামের এক ভাঙারি ব্যবসায়ীর দোকানে বিক্রি করে দেন। প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করা হয়েছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরির সাথে সরাসরি জড়িত রঞ্জন চন্দ্রের পাশাপাশি চোরাই মাল কেনার অপরাধে ভাঙারি দোকানমালিক রেজাকুলকেও গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় রাজধানীর সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন