দেশের বিভিন্ন জেলায় সদ্য নিযুক্ত প্রশাসকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে আয়োজিত এই সভায় নবনিযুক্ত ৪৩ জন জেলা পরিষদ প্রশাসক অংশগ্রহণ করেন।
মূলত স্থানীয় সরকার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধি, প্রশাসনিক সমন্বয় এবং তৃণমূল পর্যায়ের উন্নয়ন অগ্রাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই আলোচনার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
উক্ত সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই মতবিনিময় প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। সরকারের পক্ষ থেকে সম্প্রতি যে ৪৩ জন প্রশাসককে বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সরকারি কর্মকৌশল বাস্তবায়নের বিষয়গুলো নিয়েই এখানে বিস্তারিত আলোচনা হচ্ছে।
অংশগ্রহণকারী প্রশাসকদের মধ্যে রয়েছেন পঞ্চগড়ের মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরের মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরের মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামের মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধার অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটের মো. মাসুদ রানা প্রধান, বগুড়ার এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জের মো. হারুনুর রশিদ, নওগাঁর মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীর মো. এরশাদ আলী, নাটোরের মো. রহিম নেওয়াজ, মেহেরপুরের মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ার সোহরাব উদ্দিন, ঝিনাইদহের মো. আবুল মজিদ, যশোরের দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরার আলী আহমেদ, বাগেরহাটের শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনার এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীর স্নেহাংশু সরকার, ভোলার গোলাম নবী আলমগীর, বরিশালের আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠির মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরের আলমগীর হোসেন, টাঙ্গাইলের এস এম ওবায়দুল হক, শেরপুরের এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহের সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনার মো. নূরুজ্জামান, কিশোরগঞ্জের খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জের এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জের মো. মামুন মাহমুদ, রাজবাড়ীর আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জের শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরের খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরের সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জের মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটের আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারের মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম, কুমিল্লার মো. মোশতাক মিয়া, নোয়াখালীর মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরের সাহাব উদ্দিন, কক্সবাজারের এ টি এম নুরুল বশর চৌধুরী এবং গাজীপুরের রিয়াজুল হান্নান। এই সভার মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকর করার দিকনির্দেশনা প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/এফএইচআর