জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। সাক্ষাৎ পর্ব শেষে তিনি দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে নিজ দপ্তরে যান। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী যোগ দেন 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়।

এর আগে গতকাল বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি আসন্ন রমজান মাসে দেশব্যাপী নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেন। 

 

গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসলেও এবার তা সচিবালয়ে অনুষ্ঠিত হলো।

 

গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ওই দিন রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সবার দপ্তর বণ্টন করা হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন