প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নিয়ম অনুযায়ী, ১১ সদস্যের এই জোটে আয়োজক দেশ হিসেবে ভারত চাইলেই বাইরের যেকোনো দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে। সেই রীতি অনুসরণ করেই এবারের গুরুত্বপূর্ণ এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আমন্ত্রণের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এবং তা পরবর্তী অবগতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসভিএন