প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় ১৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছিল। ওই প্রকল্পগুলোতে মোট ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, পাঁচটি সংশোধিত এবং চারটি ছিল মেয়াদ বৃদ্ধি প্রকল্প।
পূর্ববর্তী সভার ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন আট হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ পাঁচ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ছিল ১৫ কোটি ৫৯ লাখ টাকা। আজকের একনেক সভায় কোন কোন প্রকল্প অনুমোদন পায়, তা সভার শেষে জানা যাবে।
ডিবিসি/পিআরএএন