বাংলাদেশ, জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের স্পিকার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৩১শে ডিসেম্বর ২০২৫ ০৯:৩১:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

বুধবার (৩১শে ডিসেম্বর) রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।

 

পাকিস্তানের স্পিকার ছাড়াও এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। এই দুই বিদেশি অতিথি মূলত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে এবং তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনে ঢাকায় এসেছেন। তাদের পাশাপাশি আরও বেশ কয়েকজন বিদেশি অতিথিও ঢাকায় অবস্থান করছেন।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। বুধবার জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) অবস্থিত তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেওয়ার ফাঁকেই বিদেশি অতিথিরা প্রধান উপদেষ্টার সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন