বাংলাদেশ, জাতীয়

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই ডিসেম্বর ২০২৫ ০৬:৪৪:৫২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ‘বিদায়ী অভিভাষণ’ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (১৩ই ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

 

রবিবার (১৪ই ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই অভিভাষণ অনুষ্ঠিত হবে।

 

আগামী ২৭শে ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। অবসরের আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এটিই হবে তার সর্বশেষ আনুষ্ঠানিক অভিভাষণ।

 

সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি মূলত বিচার বিভাগের সংস্কার ও সামগ্রিক উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপ নিয়ে কথা বলবেন। বিশেষ করে গত দেড় বছরে গৃহীত সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন এবং বিচার বিভাগের ভবিষ্যৎ সম্ভাবনা বা রূপরেখা নিয়ে তিনি আলোকপাত করবেন।

 

প্রেক্ষাপট: উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেওয়ার পর গত ২১শে সেপ্টেম্বর তিনি দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বিচার বিভাগের সংস্কারের ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেছিলেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন