আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক চোরাচালানকারী নৌযানের ওপর নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে চলমান এ ধরনের সামরিক অভিযানে নিহতের মোট সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল।

ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) তাদের এই সাম্প্রতিক হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী জাহাজের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে তারা এই অভিযান চালিয়ে আসছে। সাউথকম দাবি করেছে, সর্বশেষ হামলায় ধ্বংস হওয়া নৌযানটি সরাসরি মাদক চোরাচালান কার্যক্রমে যুক্ত ছিল এবং এটি একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনের দ্বারা পরিচালিত হচ্ছিল। তবে, নৌযানটির মাদক পাচার বা সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত থাকার দাবির সপক্ষে সামরিক বাহিনীর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক পোস্টে সাউথকম এই হামলার বিস্তারিত তুলে ধরে। বিবৃতিতে জানানো হয়, গত ২৯ মে সাউথকম কমান্ডার জেনারেল ফ্রান্সিস এল ডোনোভানের নির্দেশনায় 'জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার' একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনের পরিচালিত নৌযানের ওপর এই প্রাণঘাতী হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছিল যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক চোরাচালান রুট দিয়ে যাতায়াত করছিল এবং অবৈধ মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল।

 

সূত্র: ফার্স্টপোস্ট

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন