খেলাধুলা, অন্যান্য খেলা

প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান গেমস বাছাইয়ে হকি দল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সময় ও তীব্র অর্থ সংকটের কারণে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের বাছাইপর্বে অংশ নিতে হচ্ছে বাংলাদেশ হকি দলকে।

আগামী মার্চে ওমানে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুপার টেস্টের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস যাচাই করা হয়েছে। প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩৭ জনের মধ্যে ৩৬ জনই এই ফিটনেস পরীক্ষায় অংশ নেন।

 

দীর্ঘদিন ঘরোয়া লিগ ও আন্তর্জাতিক ম্যাচ না থাকায় খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি রয়েছে। কোচ আশিকুজ্জামান মনে করেন, দলের ফিটনেসে উন্নতির যথেষ্ট সুযোগ আছে। এই ক্যাম্প থেকেই চূড়ান্ত ১৮ সদস্যের দল ওমানে পাড়ি জমাবে। 

 

ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) জানান, আর্থিক সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে প্রস্তুতি ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত প্রস্তুতির চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। 

 

সর্বশেষ এশিয়ান গেমসে অষ্টম হওয়া বাংলাদেশ দল এর আগে বাছাইপর্বে রানার্সআপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল, তাই সামর্থ্য নিয়ে প্রশ্ন না থাকলেও নিয়মিত খেলার অভাবই এখন বড় দুশ্চিন্তা।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন