বাংলাদেশ, রাজধানী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২রা মে ২০২৬ ১০:০৬:৩৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২ মে) তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হলেন- আসমাউল ইসলাম (৩০), জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও হুমায়ুন কবির খান (৫৯)।

 

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর সাড়ে ৩টার দিকে মিরপুর-২ এলাকা হতে গ্রেপ্তার করে শিক্ষা অধিদফতরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমাউল শিক্ষা অধিদপ্তরের ভবনের স্টোররুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী বিকেলে শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামি জিন্নাত আলী ও হুমায়ুন কবির খানকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে, শুক্রবার (১ মে) শুক্রবার আনুমানিক ভোরের দিকে শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন