রাজধানী

প্রাপ্য মজুরির দাবিতে ফুডপান্ডার কর্মীদের বিক্ষোভ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই ডিসেম্বর ২০২০ ১২:৩০:৩৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পণ্য পৌঁছে দেয়ার ওপর কমিশন কমিয়ে দেয়া এবং প্রাপ্য মজুরি না দেয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে অনলাইনভিত্তিক পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান ফুড পান্ডার কর্মীরা।

মঙ্গলবার বিকেলে ফুডপান্ডার রাইডাররা কাজ বন্ধ রেখে রাজধানীর গুলশান, বনানীসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে এ প্রতিবাদ জানান। তাদের দাবি, প্রাপ্য অনুযায়ী তারা মজুরি পাচ্ছে না।

তাদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই ডেলিভারি চার্জ কমিয়ে দিচ্ছে ফুডপান্ডা কর্তৃপক্ষ। আগে প্রতি ডেলিভারি সাইকেলে ছিল ৪০ আর মোটরসাইকেলে ৫০ টাকা। এখন সাইকেলে ২২ থেকে ২৫ টাকা আর মোটরসাইকেলে ৩০ টাকা করা হয়েছে। এমনকি ডেলিভারি চার্জ কমানোর পরও প্রাপ্য টাকা থেকেও কম দেয়া হচ্ছে।

এছাড়া কাস্টমারের খাবার কোনো কারণে ক্ষতিগ্রস্থ হলে কর্তৃপক্ষ তাদের থেকে জরিমানা নিচ্ছে। একইসঙ্গে সড়ক দূরত্ব অনুযায়ী কিলোমিটার হিসাবে টাকা পাওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দিচ্ছে না।

আরও পড়ুন