বাংলাদেশ, জাতীয়

প্রায় দুই বছর পর ২৮শে জুন থেকে খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। এজন্য আবেদন করা যাবে আগামী ২৮ জুন থেকে। ভিসা প্রদান শুরু হবে ১ জুলাই থেকে।

এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসাও চালু থাকবে। আর রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ঢাকা- ৫টি ভিসা সেন্টারই চালু থাকবে। পরবর্তীতে ভিসা সেন্টার আরও বাড়ানো হবে। ভিসা সেন্টার থেকে মেডিকেল ভিসা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হবে।

 

এদিকে, বাংলাদেশে নিযুক্ত এই হাইকমিশনারকে মন্ত্রির সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন