জেলার সংবাদ

প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

F.M.Pranto

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিকল হওয়া ট্রেনটিকে শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়ার পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

 

জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়, কিন্তু সেটি লাগানোর পর হুক ছিঁড়ে বিপত্তি ঘটে। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেসকে টেনে শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

 

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রুমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় চারটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। এর মধ্যে ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা, সিলেটগামী পাহাড়িকা ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন