খেলাধুলা, অন্যান্য খেলা

প্রিমিয়ার লিগ হকি: আবাহনী ৪-৩ মেরিনার্স 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে নভেম্বর ২০২১ ০৫:৫৭:০৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টান টান উত্তেজনায় শেষ হলো মেরিনার্স-আবাহনী ম্যাচ। শেষ মুহুর্তের গোলে জয় ছিনিয়ে নিয়ে লিগ জয়ের আশা বাচিয়ে রাখলো আকাশী-নিলরা।

ম্যাচের সাত মিনিটে বিয়র্ন কেলারম্যানের একটি গোল নিয়ে আধ ঘন্টা খেলা বন্ধ থাকে, পুনরায় খেলা শুরুর পরে পেনাল্টি স্ট্রোক থেকে আবাহনীকে এগিয়ে নেন ঐ কেলারম্যান।

ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতায় ফিরে মেরিনার্স। তিন মিনিট পর সোহানুরের গোলে লিড পায় ওরা। মরিস আলফন্সের গোলে সমতায় ফিরে আকাশী নীলরা।

এরপর পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণ করেন সোহানুর। খেলা শেষ হওয়ার দুই সেকেন্ড আগে পেনাল্টি কর্ণার থেকে আবারও গোল করে মেরিনার্সের অপেক্ষা বাড়ান খোরশেদুর রহমান।  

আরও পড়ুন